1. admin@dainikprobahosongbad.com : admin :
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫: চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় র‌্যাবের সাফল্য - dainikprobahosongbad
June 3, 2026, 11:27 am

২৪ ঘণ্টায় গ্রেফতার ৫: চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় র‌্যাবের সাফল্য

সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি (বগুড়া)
  • আপডেটের সময়: Wednesday, April 8, 2026
  • 136 সময় দেখুন
বগুড়ায় রবিন হত্যা মামলায় ২৪ ঘণ্টায় ৫ আসামি গ্রেফতার

২৪ ঘণ্টায় গ্রেফতার ৫: চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় র‌্যাবের সাফল্য

সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি (বগুড়া)

বগুড়ায় চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার অন্যতম ৫ পলাতক আসামিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১২। চট্টগ্রামের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পূর্ব বিরোধে নৃশংস হত্যা

র‌্যাব জানায়, গত ৫ এপ্রিল সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে একদল সন্ত্রাসী রবিন (২৭)-এর ওপর হামলা চালায়। চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাতে গুরুতর জখম হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

চট্টগ্রামে যৌথ অভিযানে গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ দল জানতে পারে, আসামিরা গ্রেফতার এড়াতে চট্টগ্রামে অবস্থান করছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পতেঙ্গা সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে এবং ইপিজেডের বন্দরটিলা এলাকা থেকে আরও ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আরিফ (৩২), নিবির হোসেন (২৩), শামীম (২৫), রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)। তারা সবাই বগুড়া সদর উপজেলার বাসিন্দা।

অভিযান অব্যাহত

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
08 April 2026

২৪ ঘণ্টায় গ্রেফতার ৫: চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় র‌্যাবের সাফল্য

www.dainikprobahosongbad.com